শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

আদালতের নির্দেশে উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বনবিভাগ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের হাজমপাড়া এলাকায় জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা মো. আলী নামের এক ব্যাক্তির স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। 


শনিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 


জানা যায়, ২০১৭ সালে তৎকালীন উখিয়া সদর বিট কর্মকর্তা আফসার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে। ঐ মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশে ৬টি দোকানের মধ্যে একটিমাত্র দোকান উচ্ছেদ করে নির্দেশ অমান্য করে মোহাম্মদ আলী। বিষয়টি পুনরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ অভিযুক্তদের নির্দেশ দেন অবৈধ স্থাপনা উচ্ছেদের। বার বার আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযুক্ত মোহাম্মদ আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ প্রদানের দায়িত্ব দেন কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা কে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন," ২০১৭ সালে উখিয়া রেঞ্জের সদর বিটের হাজমপাড়া এলাকায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত। আদালতের নির্দেশে শনিবার ৬টি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। যার মামলা নং-৭৫/২০১৭।"


গাজী বলেন," উখিয়া রেঞ্জে নতুন করে কোনো দালান নির্মাণ কিংবা বনভূমি দখলের সুযোগ নেই। যেখানে দখল করার চেষ্টা করছে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উখিয়া রেঞ্জের সব বিট কর্মকর্তা ও স্টাফগণ যথেষ্ট সজাগ রয়েছে। সামনে শীতকালীন ডাম্পারের দৌরাত্ম বৃদ্ধি থামাতে এবার কঠোরভাবে মাটি পাচার রোধ করা হবে।"


উচ্ছেদ অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর