উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

নাফনদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার নাফনদীতে মাছ ধরতে গিয়ে আবুল কাসেম(৩২)নামের এক জেলে নিখোঁজের একদিন পর স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


উদ্ধারকৃত মো. কাসেম(৩২) উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড পুটিবনিয়া গ্রামের মৃত সৈয়দ হোসাইন বৈদ্যের ছেলে।


রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উখিয়ার পালংখালীর সংলগ্ন নাফনদীর তুমব্রু নামক খাল থেকে তার লাশ স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ কাসেম প্রকাশ কালু।


তিনি বলেন, গত শনিবার সকাল ৮টার দিকে জেলে আবুল কাসেম নাফনদীতে মাছ ধরতে যায়।পরে খবর আসে তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। তখন আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজন সারাদিন তাকে নাফনদীর বিভিন্ন অংশে খোঁজ করি। সারাদিন খোঁজার পর সন্ধা হলে আমরা নাফনদী থেকে চলে আসি।পরবর্তীতে নাফনদীর তমব্রু খাল এলাকায় তার লাশের খোঁজ পাওয়া যায়।এরপর তার লাশ পুলিশের সহায়তায় আমরা সেখান থেকে উদ্ধার করি।


উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ একদিন পর আবুল কাসেম নামের এক জেলের লাশ নাফনদী এলাকা থেকে রবিবার সকাল ১০ টার দিকে পুলিশের একটি টিম উদ্ধার করে।পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Tag
আরও খবর