দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে নলছিটির ঐতিহ্যবাহী মৃৎশিল্প

দিন চলে যায়, সময় হারিয়ে যায়, অতীতের অদৃশ্য গহ্বরে। যুগে যুগে পৃথিবীর একেক মহাদেশে গড়ে উঠেছে মানুষের ভিন্ন ভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতি।

হাজার বছরের ঐতিহ্য বহনকারী মাটির তৈরি সামগ্রীর চাহিদা কমতে থাকায় প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে।

কালের বির্বতনে ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঝালকা‌ঠির নলছিটি উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প।

নলছিটি উপজেলার দপদ‌পিয়া ইউ‌নিয়‌নের তিমিরকাঠী গ্রাম। কুমারখালী বাজার সংলগ্ন ঐ‌তিহ‌্যবাহী পাল বংশ নিশ্চিহ্ন হয়ে এখন গুটি কয়েক পরিবার অনেক কষ্টে তাদের পূর্বপুরুষের এ মৃৎ শিল্পের পেশাকে ধরে রেখেছে।

প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণ ছাড়াই পাল বংশের নারী পুরুষ শিল্পীরা হাতের নিপুন ছোঁয়ায় চাকা ও আধুনিক মেশিনের সাহায্যে মাটি দিয়ে মৃৎশিল্পের যাবতীয় সামগ্রী তৈরী করেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নলছিটি উপজেলার তিমিরকাঠী গ্রামে কুমারখালী বাজার সংলগ্ন পাল বংশের সেই জৌলুশ আগের মত আর নেই। অনেকের মতে এটি শুধু শিল্পই নয় বরং আবহমানকাল থেকে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য। মাটির নান্দনিক কারুকাজ আর বাহারী নকশার কারনে দেশে এর চাহিদা থাকলে ও উন্নত ডিজাইন আর আধুনিক প্লাষ্টিক ও সিলভারের পন্যের কাছে মার খা‌চ্ছে এক সময়ের জনপ্রিয় মৃৎশিল্পের সামগ্রী।

পাল বাড়ির আঙ্গিনায় সারি সারি ভাবে মাটি দিয়ে তৈরী পুতুল, কলশ, বাসন, হাড়ি, পাতিল, প্লেট, বাচ্চাদের খেলনা সামগ্রী তৈরীকরে রোদে শুকানোর জন্য রাখা হয়েছে।

এ পেশায় জড়িত থাকা পালবাড়ির বাবা দাদাদের পেশাকে যে গুটি কয়েকজন আঁকড়ে আছেন তাদের মধ্যে একজন হলেন প্রয়াত সূর্য পালের ছেলে সুধির পাল তিনি বলেন, দীর্ঘ ৪৮ বছর ধরে পূর্ব পুরুষের ধারাবাহিকতায় আমি এ পেশায় জড়িত আছি। আমাদের জীবিকার একমাএ অবলম্বন মৃৎশিল্প এখন আমাদের জীবনযাপনের ব্যয়ভার মেটাতে পারছি না। তাই এ পেশায় নতুন প্রজন্মের অনাগ্রহ। তাছাড়া মাটির দাম ও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এক ট্রলার মাটি এখন ১৫ হাজার টাকা দিয়ে কিনতে হয়। আয় আর ব্যয়ের সাথে আর পেরে উঠছি না। জানি না এ পেশায় আর কতো দিন টিকে থাকতে পারবো।

বর্তমান বাজা‌রে ক্ষতিকর দস্তা, এ্যালুমিনিয়াম, প্লাষ্টিক, মেলামাইন এর ব্যবহারের ফলে মানুষ এখন আর মাটির তৈরী জিনিসপত্র ব্যবহার করছে না। তিনি আরো বলেন, সরকার আমাদের উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারী ঋন দিয়ে থাকে কিন্তু ব্যবসাই যদি না থাকে তাহলে ঋণ পরিশোধ করবো কিভাবে ।

তার চেয়ে সরকার যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিলভার ও প্লাষ্টিকের তৈরী পন্য ব্যবহার বন্ধ করে দিতো তাহলে মৃৎশিল্পের সু-দিন আবার ফিরে আসতো। এছারাও দেশের ঐতিহ্যবাহী এই শিল্পটাকে বিভিন্ন অনুষ্ঠান ও মেলার মাধ্যমে তুলে ধরা হোক।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম বলেন, সরকার ঐতিহ্যবাহী পেশা ও পণ‌্যগু‌লো রক্ষায় বদ্ধপরিকার। তাদের যদি কোন সহায়তার দরকার হয় সেটা অবশ্যই করা হবে।

Tag
আরও খবর