শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে ‘সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত

কক্সবাজারে ‘সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ‘সীমান্ত সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দেশ টিভির সাবেক সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে দ্য ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পিনাকী রায় ও ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে রয়টার্স টিভির বাংলাদেশ প্রতিনিধি স্যাম জাহান।


দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।




সঞ্চালনা করেন কর্মশালার সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের গণসংযোগ ব্যবস্থাপক জিলফুল মুরাদ শানু।


সমাপনী অনুষ্ঠান, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব)।


বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপের আইন শাখার জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ শামীম রেজা ও যোগাযোগ শাখার প্রধান তানজিনা শারমিন।


সঞ্চালনা করেন তৌফিকুল ইসলাম লিপু। কর্মশালায় জ্যেষ্ঠ ও নবীন ৩৫ জন সাংবাদিক অংশ নেন।




প্রধান অতিথির বক্তৃতায় আরআরআরসি মিজানুর রহমান বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশ্ববাসীর চোখ এখন কক্সবাজারের দিকে। এসব রোহিঙ্গাদের নিয়ে প্রতিদিন দেশ-বিদেশে সংবাদ প্রকাশিত হচ্ছে। নানা দেশ তাদের নিজস্ব অবস্থান ও দৃষ্টিকোণ থেকে নানা হিসেব-নিকাশে ব্যস্ত। কিন্তু বাংলাদেশের একটি মাত্র লক্ষ্য হচ্ছে এসব রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। এজন্য বিশ্ব স¤প্রদায়ের আন্তরিক ও উদার সহযোগিতা কাম্য।


সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রতিদিন ১শত শিশু জন্ম নিচ্ছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের পর প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার শিশু।


তিনি তার রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংক্রান্ত যে কোনো প্রতিবেদন তৈরির সময় আমাদের ‘ন্যাশনাল ইন্টারেস্ট’ এর বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।

Tag
আরও খবর