নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

উপকূলীয় সংকট নিরসনে ৮ দফা দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ

উপকূলীয় সংকট নিরসনে ৮ দফা দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে উপকূলের সংকট নিরসনে সুনির্দিষ্ট অঙ্গীকারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ,জলোচ্ছ্বাস ,লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ।এইসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল কে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। এই সংকট থেকে উত্তরণ ও উপকূলীয় মানুষের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কিছু দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শ্যামনগরে মানববন্ধন ও নাগরিক সমাবেশ আয়োজন করেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম ;শ্যামনগর উপজেলা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ , বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি , খুঁটিকাটা একতা যুব সংঘ, নীল আকাশ যুব সংগঠন , উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র , শ্যামনগর ইয়ুথ ক্লাব এর সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০.০০ ঘটিকার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাইক্রো স্ট্যান্ড-এ সুশীল সমাজের নাগরিকেরা উপকূলীয় মানুষের উন্নয়নে ৮ দফা দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন এ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মানবেন্দ্র দেবনাথ, রণজিৎ কুমার বর্মণ সহ উপস্থিত আরও অনেকে। এসময় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে । এই সংকট থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করা দরকার । তাদের ৮ দফা দাবিগুলো হলোঃ ১।দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা ২।উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন.৩। প্রতি অর্থ বছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা ৪। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির টেকসই ব্যবস্থা গ্রহণ ৫। একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প ৬। টেঁকসই বাঁধ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ৭। বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ানো ও সবুজ বেষ্টনী তৈরি ৮। সুন্দরবনকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ।

 মানববন্ধনে বক্তারা দাবি জানান আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন উপকূলীয় মানুষের উন্নয়নে উপরোক্ত দাবি সমূহ সংযুক্ত করা হয় এবং উপকূলীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
ছবি- শ্যামনগরে উপকূলীয় সংকট নিরসনে ৮ দফা দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ। 

Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৩০ মিনিট আগে