দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

উন্নয়নের ক্ষেত্রে কোন বিভাজন চলবেনা : রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2023 01:44:22 am

(বাসস) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের সার্বিক উন্নয়নে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পাবনাবাসীসহ দেশের সকল নাগরিককে একই ছায়াতলে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর একটি হোটেলে গতকাল পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র প্রধান বলেন, "উন্নয়নের ক্ষেত্রে কোন বিভাজন চলবে না, দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে দল-মত নির্বিশেষে পাবনাবাসী সহ সকলকে একই ছায়াতলে কাজ করতে হবে"।

গণমানুষের দাবি ও আশা আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে দেশ যেভাবে অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছে তাতে এদেশ ২০৪১ সালে উন্নত দেশের পর্যায়ে পৌঁছতে পারবে।

পাবনার সার্বিক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতার ছোঁয়া অবশ্যই পাবনাবাসীদের উপর পড়বে এবং সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি বর্তমানে দেশের রাষ্ট্রপতি আরো বলেন, ফাউন্ডেশন পাবনার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে সে বিশ্বাস প্রতিষ্ঠাকালীন থেকেই সবার ছিল। আর তাই তো অনেক অসাধ্য কাজকে সাধন করা সম্ভব হয়েছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এই ছাত্রনেতা, পাবনাবাসীদের উদ্দেশ্যে বলেন, "আমি বীর মুক্তিযোদ্ধা ছিলাম। যুদ্ধে সরাসরি অংশ নিয়েছি - কর্মী হিসেবে কিন্তু কমান্ডার ছিলাম না। তবে দক্ষ সংগঠক ও কর্মী ছিলাম।"

তিনি বলেন, পাবনা তথা দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বেবী ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক শিবজিত কুমার নাগ, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতিকে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের জীবন ও কর্মের উপরে নির্মিত একটি তথ্যচিত্র "একটি কিংবদন্তী" প্রদর্শন করা হয়।

রাষ্ট্রপতি তথ্যচিত্রটি উপভোগ করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে তিনি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশভোজে অংশ নেন।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে