দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

এসপির পরিচয়ে চাঁদা দাবি, আটক স্বামী স্ত্রী

এসপির পরিচয়ে চাঁদা দাবি, আটক স্বামী স্ত্রী




পিবিআই'র এসপির নাম ভাঙিয়ে শার্শায় ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদকের কাছে চাঁদা দাবির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে যশোর পিবিআই। 


বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মাদারীপুরের মৈশর চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যশোরের পিবিআই কর্মকর্তারা। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।


আটকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব ও তার স্ত্রী মাদারীপুরের মৈশর চর এলাকার খাদিজা।


রবিউল কখনো নিজেই মোবাইলের মাধ্যমে ভয়েজ পাল্টে মেয়ে সেজে কথা বলতেন আবার কখনো তার স্ত্রীকে দিয়ে ফোন করে প্রতারণা করতেন। 


মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইনসপেক্টর আজিজুল হক জানান, শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামের কাছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ০১৩১৪-৫৪৭৪৬৬ নম্বর থেকে মোবাইল ফোন করেন এক নারী।


এ সময় তিনি নিজেকে পিবিআই এসপি দাবি করে বলেন,আমি পিবিআই যশোর জেলার এসপি রেশমা শারমিন বলছি। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। যশোর জেলার শার্শার কায়বা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন যা করছে এটা কি ঠিক করছে ? তার চাইতে টিংকু চেয়ারম্যান ভালো ছিলো না ? আগামীতে আপনাকে চেয়ারম্যানের নমিনেশন পাওয়ার ব্যবস্থা করে দিব। আপনার প্রতিপক্ষের কিছু লোকের নাম দিন।তখন শরিফুল ইসলাম তাকে কিছু লোকের নাম দেন। এরপর এসপি পরিচয়দানকারী ওই নারী শরিফুল ইসলামকে বলেন,আমার সাব-ইনসপেক্টর রবিউল ইসলামের সাথে কথা বলেন। এই বলে অপরপ্রান্ত থেকে মোবাইল ফোনটি এক পুরুষ ব্যক্তির কাছে দেওয়া হয়। এ সময় অপরপ্রান্ত থেকে ওই পুরুষ নিজেকে এসআই রবিউল ইসলাম পরিচয় দিয়ে শরিফুল ইসলামকে বলেন, এসপি স্যার এই বিষয়ে ঢাকায় যাবে। তাই ২ লাখ টাকা দিতে হবে। ফলে সন্দেহ হওয়ায় আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম এ বিষয়ে পিবিআই কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদারীপুরের মৈশর চর এলাকায় অভিযান চালানো হয়। এসআই নুর জামালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সেখান থেকে পিবিআই’র এসপি পরিচয়দানকারী খাদিজা নামে এক নারীকে নিজ পিতার বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়ি থেকে তার সহযোগী এসআই রবিউল ইসলাম পরিচয়দানকারী আহসান হাবিবকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিবিআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদা দাবির কথা স্বীকার করেন। 


তিনি জানান, আটক প্রতারকদ্বয় মাদারীপুরের হায়দার কাজী জুট মিলে চাকরি করেন। এর আড়ালে তারা প্রতারণা ও চাঁদা দাবাজির সাথে জড়িত। 


পিবিআই আরও জানায়, এরা মুলত বিভিন্ন লোকজনের কাছে ভুয়া পরিচয় দিয়ে নানা ভাবে প্রতারনা করে আসছে। আহসান হাবীর একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ১০টি এবং ফরিদপুর কোতয়ালি থানায় একটি মোট ১১টি মামলা আছে।


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে