শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে হোটেল-রেস্তোঁরায় ছাড় দিচ্ছে কিনা তদারকিতে প্রশাসন

সপ্তাহব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে কক্সবাজারে ৬০ থেকে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছিলেন হোটেল, রেস্তোঁরা, পরিবহনখাতসহ সৈকতপাড়ের বিচবাইক, কিটকট ও জেডস্কি চালকরা। কিন্তু ঘোষণা দিয়েও অনেকে সেই নির্দেশনা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ উঠেছে। তাই হোটেল ও রেস্তোঁরায় ছাড়ের ঘোষণা বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এর নেতৃত্বে একটি টিম মাঠে নামে। এসময় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা, সদর ও ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া, জেলা পুলিশ ও ৩৯ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সঙ্গে ছিলেন।

অভিযান নির্দেশনা অমান্যকারিরা হোটেল-রেস্তোঁরাকে সতর্ক করার পাশাপাশি নোংরা পরিবেশে খাবার তৈরি করায় একটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।


একদিকে টানা ছুটি, অন্যদিকে সৈকত শহর কক্সবাজারে চলছে সপ্তাহব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভাল। এই উৎসব উপলক্ষে আগেই হোটেল, রেস্তোঁরা থেকে শুরু করে পরিবহন খাতেও ঘোষণা দেয় ৬০ থেকে ১৫ শতাংশ ছাড়ের।

এরই মধ্যে সৈকত শহর কক্সবাজারে অবস্থান করছে লাখো পর্যটক। যারা সমুদ্রসৈকতসহ মেতে রয়েছে পর্যটন মেলা ও বীচ কার্নিভালে। পর্যটকদের অভিযোগ, অনেক হোটেল-রেস্তোঁরায় ছাড় দেয়া হচ্ছে না।

সোয়েব কবির নামের এক পর্যটক বলেন, কলাতলী জোনের বাবুর্চি রেস্তোঁরায় খাবার খেয়েছি। কিন্তু কোন ধরনের ছাড় দেয়নি।

সুমাইয়া আকতার নামের এক নারী পর্যটক বলেন, গত দুদিন ধরে কক্সবাজারে অবস্থান করছি। হোটেল কিংবা রেস্তোঁরায় কোন ধরণের ছাড় দিতে দেখিনি।

তবে এব্যাপারে হোটেল-রেস্তোঁরার কর্তৃপক্ষ দিচ্ছেন নানা অজুহাত। জুঁই রেস্তোরা কর্তৃপক্ষ বলছে, আমরা ছাড়ের বিষয়ে জানিও না। তাই আগের নিয়মে খাবারের মূল্য নিচ্ছি।

কক্স ভেকেশন হোটেলের ম্যানেজার হারুনুর রশিদ বলেন, আমরা ৬২ শতাংশ ছাড় দিচ্ছি। তবে রুমের ক্যাটাগরি ভাগ রয়েছে। তাই একেক ক্যাটাগরির রুম একেক মূল্যে ভাড়া দেয়া হচ্ছে।

এদিকে শুক্রবার বিকেলে হোটেল-রেস্তোঁরা ছাড়ের ঘোষণা বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামে প্রশাসন। প্রশাসনের টিমটি শহরের ঝাউতলাস্থ পউষী, ঝাউবন, রান্নাঘর এবং কলাতলী হোটেল মোটেল জোনে নিরিবিলি অর্কিড, জুঁই রেস্তোঁরা, কক্স-ভেকেশন অ্যাপার্টমেন্টসহ কয়েকটি রেস্তোঁরায় যায়। এসময় প্রশাসনের টিমটি পর্যটকদের কথা শুনেন এবং হোটেল ও রেস্তোঁরা কর্তৃপক্ষকে সর্তক করে দেন।

এই সময় তাদের সঙ্গে ছিলেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি ও রেস্তোঁরা মালিক সমিতির নেতারা। তাদের দাবি, যারা ছাড় দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম বলেন, আমাদের সমিতির আওতাভুক্ত ১১০টি রেস্তোঁরা রয়েছে। তারা সবাই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। তবে সমিতির আওতার বাইরে যারা রয়েছে তারা কিন্তু ছাড় দিচ্ছে না। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে দাবি জানাচ্ছি।

আর প্রশাসন জানিয়েছে, হোটেল-রেস্তোঁরাগুলোকে তদারকির পাশাপাশি পর্যটকরা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি করায় একটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেল রেস্তোরায় নিয়মিত অভিযান চলবে।

আর কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) বিভীষণ কান্তি দাশ বলেন, সপ্তাহব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভালে প্রত্যেকটি হোটেল ও রেস্তোঁরা বিশেষ ছাড় ঘোষণা করেছে। এখন মূলত দেখতে এসেছি, ছাড়ের ঘোষণাটি বাস্তবায়ন হচ্ছে কিনা বা আগত পর্যটকরা প্রতারিত হচ্ছে কিনা। কোন পর্যটক যদি প্রতারিত হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে এসব হোটেল ও রেস্তোঁরার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর