উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

চকরিয়ায় মাছ ধরা নিয়ে যুবক খুনের ঘটনায় মামলার প্রধান আসামি মহেশখালী থেকে গ্রেফতার দৈশীয় অস্ত্র উদ্ধার

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর যুবক হোসেন রাহাত (২২) খুনের ঘটনায় মামলার প্রধান আসামি বোরহানকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র বৈঠা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালী উপজেলার ষাইট মারার দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালিয়ে রাহাত হত্যা মামলার প্রধান আসামি মো. বোরহান উদ্দিনকে (২৩) গ্রেফতার করা হয়। গ্রেফতার বোরহান উদ্দিন চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমপাড়ার সৈয়দ আলীর ছেলে। অন্যদিকে নিহত রাহাত কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে।


হত্যা মামলার আসামি গ্রেফতারে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক। গতকাল শুক্রবার প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনাখালী ইউনিয়নের বদ্ধ খালে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে নিকটাত্মীয় রাহাতকে হত্যার পরিকল্পনা করেন ঘাতক বোরহান। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে রাহাতকে একাকী পেয়ে প্রথমে বৈঠা দিয়ে মাথায় আঘাত ও পরে হাসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর খালের কচুরিপানার নিচে মৃতদেহ লুকিয়ে রাখে।



র‍্যাব কক্সবাজারের গণমাধ্যম শাখার উপপরিচালক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর রাতে নিহতের বাবা আলী হোসেন বাদী হয়ে বোরহানকে ১ নং আসামি করে মোট দুই জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরেই জড়িত আসামি গ্রেফতার অভিযান শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল প্রায় তিন কিলোমিটার পাহাড়, খাল, ঘন ঝোপ-জঙ্গল পায়ে হেঁটে অতিক্রম করে মহেশখালী উপজেলার ষাইট মারা এলাকার দুর্গম পাহাড়ে আসামি বোরহানের অবস্থান স্থলে পৌঁছাতে সক্ষম হয়।


ওইসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে হত্যা মামলার প্রধান আসামি বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।


পরবর্তীতে গ্রেফতারকৃত বোরহানের স্বীকারোক্তি অনুযায়ী চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে শুয়োর মরা খাল সংলগ্ন ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত বৈঠা ও হাসুয়া উদ্ধার করা হয়।



র‍্যাবের উপপরিচালক (গণমাধ্যম) আরও বলেন,


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক বোরহান উদ্দিন মাছ ধরা নিয়ে যুবক রাহাতকে হত্যার কথা অকপটে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 


চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, রাহাত হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি বোরহান উদ্দিনকে গতকাল সন্ধ্যায় থানায় সৌপদ্দ করেছে র‍্যাব। আগামীকাল (শনিবার) সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

Tag
আরও খবর