মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

উলিপুরে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 কুড়িগ্রাম জেলার উলিপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর  দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।  একাডেমির চত্বরে "আব্বাস উদ্দিন মঞ্চে" অনুষ্ঠিত অনুষ্ঠান মালায় ছিল আলোচন সভা ,গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির সভাপতি মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম ও ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি মাহবুবুর রহমান মোমিন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাংলাদেশ  ভাওয়াইয়া একাডেমিরপরিচালক ভূপতি ভূষণ বর্মা, বিশিষ্ট লোকশিল্পী সন্ধ্যা রানী দত্ত, বিশিষ্ট কীর্তনীয়া স্বপন কুমার গোস্বামী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার বিশ্বজিৎ রায় প্রমুখ। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উলিপুর উপজেলার বিশিষ্ট লেখক ও শিক্ষক জনাব আ,ক,ম, এরশাদুননবী আনছারী  এবং প্রবীণ ভাওয়াইয়া শিল্পী নির্মল কুমার দে কে "সম্মাননা স্মারক" প্রদান করা হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ভাওয়াইয়া আসরে সংগীত পরিবেশন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মমিনুল ইসলাম,ঢাকা থেকে  আগত অতিথি শিল্পী সন্ধ্যা রানী দত্ত, ভূপতি ভূষণ বর্মা, সুরভী রানী রায়,রাখাল চন্দ্র বর্মন, ময়ূরী রানী, রোস্তম আলী, মনিকা রায়,  বিষাদ চন্দ্র বর্মন ,উত্তম মোহন্ত, শ্রাবনী রায়,তূল্য বর্মা, প্রিয়াংকা বর্মা জুঁই, জুলিয়াস রহমান, দীপক রায়, হরিপ্রিয়া রায় ও সপ্তক বর্মা। যন্ত্র সঙ্গীতে ছিলেন অধীর চন্দ্র বর্মা, নীহার রঞ্জন বর্মা, সিদ্ধার্থ শঙ্কর রায়,যোগেন্দ্র নাথ বর্মন, মাঈদুল ইসলাম, দুলাল বিশ্বাস, চপল বর্মা, কাজল, সপ্তক বর্মা ,তুল্য বর্মা, দুলাল বিশ্বাস ও বাংলা ঢোল বাদনে বিস্ময়কর বালক ঈশ্বর চন্দ্র বর্মন। সংগীত পরিচালনায় ছিলেন জগৎপতি বর্মা ও মোঃ শাহ আলম খন্দকার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন  করেন, রংপুর বেতারের বিশিষ্ট উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু ও বিশিষ্ট উপস্থাপক কুমার বিশ্বজিৎ রায়।#

আরও খবর