যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

ধামরাইয়ে নিসচা'র মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে নিরাপদ সড়ক চাই এর সারাদেশে প্রায় ১২০ টি শাখা একযোগে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে।


রবিবার ০১ অক্টোবর বিকেল -০৪ টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 


উক্ত বিষয়কে কেন্দ্র করে নিসচা ধামরাই শাখার মাসব্যাপী জনসচেতনতা মুলক কর্মসূচির উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুণ অর রশিদ।



এ সময় নিসচা ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন এটা সকলের আন্দোলন। সড়কে জীবন রক্ষায় এ আন্দোলন শুরু করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা পুলিশ সব সময় চেষ্টা করি সড়কে শৃঙ্খলাআনয়নের সাথে দুর্ঘটনা রোধ করতে এবং আমাদের সহযোগিতায় কাজ করেন নিসচা'র কর্মীরা। এছাড়াও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির বিভিন্ন আয়োজনে আমিসহ আমার পুলিশের সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। 


এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে  সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবু হাসান বলেন, মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল মোটেও ঠিক না এটি ঝুঁকিপূর্ণ,নানা সময়ে আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়ে দেখি অধিকাংশ অদক্ষ চালক,মহাসড়কে ছোট নিষিদ্ধ যানবাহনের কারন খুঁজে পাওয়া যায়। তবে আজকের এই নিসচা'র আয়োজনে আমাদের আমন্ত্রণ করা হয়েছে আমরা সত্যি আনন্দিত, সকলে কর্মসূচিতে থাকার চেষ্টা করব এবং সকল কাজের সফলতা কামনা করছি। 


ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস বলেন, সময়ের চেয়ে জীবনের মুল্য বেশী কারন,আগে আপনাকে বেঁচে থাকতে হবে। যে সকল।দুর্ঘটনা ঘটে তার মধ্যে উভয়ের দোষ থাকে সুতরাং আমরা সচেতন হবো এবং অন্যকে সচেতন করব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পরিবহনের মালিক,শ্রমিক,সি এনজি চালক, ছোট বড় সকল যানবাহনের নেতৃবৃন্দ। 


উদ্বোধনের পরবর্তী মুহুর্তে জনসাধারণের মাঝে সচেতন মুলক লিফলেট বিতরণসহ, যানবাহনে সচেতনতা মুলক স্টিকার লাগানো হয়।

Tag
আরও খবর