শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

লোহাগড়ায় কিশোরের হাত-পায়ের রগ কর্তন


নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন।


কিশোর আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে।


শুক্রবার (৬ অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে।


লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আহত অপর দুজন হলেন- ওই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজে ঘুরতে যায় আজিম শেখ ও তার দুই বন্ধু শুভ ও তুফান। পরে ব্রিজের ওপর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আজিমের দুই বন্ধু ও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকি দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ করা হবে।এবং যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না। 

Tag
আরও খবর