তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কেশবপুরে বিভিন্ন পূজা মণ্ডপে এমপি শাহীন চাকলাদারে'র পরিদর্শন

জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সব সময়ই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তিনি আরও বলেন, আপনা নির্ভয়ে নিশ্চিন্তে আপনাদের পূজা উদযাপন করেন। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় শারদীয় দূর্গ উৎসবে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


সারদীয় দুর্গাপূজা উৎসবের মহাসপ্তমী রোববার সন্ধ্যায় থেকে কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। 


উপজেলার মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ডাক্তার তৃপ্তি কুমার রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসুদেব দাসের সঞ্চালনায় শারদীয় দূর্গ উৎসবে মতবিনিময় সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জ্জামান খান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের উপদেষ্টা ডাক্তার শিবপদ কুন্ড, পরেশ চন্দ্র দেবনাথ, সার্বিক ব্যবস্থাপক আশুতোষ হালদার প্রমূখ।  


Tag
আরও খবর