গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক সার্ককে আরও গতিশীল ও কার্যকর করার পক্ষে বাংলাদেশ-মালদ্বীপ শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির লাখাইয়ে টানা বৃষ্টির কারনে উর্দুমুখী সবজি বাজার, ক্রেতাদের মাথায় হাত। মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য শাবিপ্রবিতে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার রামপালে  খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন আতিকুর রহমান

টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহার উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মুহম্মদ আতিকুর রহমান। এর পূর্বে তিনি গত দুইবার একই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 


ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পরিবেশকর্মী মুহম্মদ আতিকুর রহমান ১৯৯৫ সালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কৃতিত্বের সাথে পাশ করেন। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজের হাতেখড়ি হয় মাস্টারদা সূর্যসেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই।  


২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন। ঢাকা-o১ সংসদীয় আসনে পোলিং এজেন্ট সাপোর্ট সেন্টার, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, দ্রুত ফলাফল গণনা ও ভোট কেন্দ্রের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য কল সেন্টার স্থাপন ও পরিচালনা করেন। এছাড়াও এসএমএস, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক ও তথ্যমূলক প্রচার করে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করেছিলেন। 


বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে আতিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে, দেশের পরিবেশ রক্ষায় আরো বেশি কাজ করতে হবে। তরুনদের পরিবেশ ভাবনা ও উদ্যোগ নিয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন করতে হবে। এসময় তিনি দেশের সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান। 


আতিক দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক পদে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে। তাছাড়া তৎকালীন ঢাকাস্থ দোহার উপজেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট  -এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিয়মিত। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন, এলাকার ছাত্র ও যুবকদের কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে স্কুল ভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামুলক ক্যাম্পেইন "সবুজ স্কুল সবুজ দেশ, গড়বো দ্রুত বাংলাদেশ" পরিচালনা করে যাচ্ছেন। ইতোমধ্যে সেই ক্যাম্পেইনের ২২তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালনা করার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন। 


এছাড়া সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সবাইকে সহায়তা করে যাচ্ছেন সে। বর্তমানে বেসরকারী একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। অসম্ভব এই বিনয়ী মানুষটি সব সময় শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষাকে উৎসাহিত করে যাচ্ছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য করেন নিয়মিত। দোহার উপজেলা তথা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও সবুজ দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর তিনি৷ 

আরও খবর






6a65f59548fb1-260726055501.webp
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

১৪ ঘন্টা ২১ মিনিট আগে