দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা,জেলে পল্লীতে দুশ্চিন্তার ভাজ

সারা বছরের খরা কাটিয়ে বরগুনার তালতলীর উপকূলীয় জেলেদের জালে ইলিশের দেখা মেলার পরপরই শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এদিকে ইলিশ আহরণের মৌসুম প্রায় শেষ। কিন্তু ভরা মৌসুমের শেষ মুহূর্তেও উপকূলে ইলিশের নাগাল না পেয়ে হতাশ এ উপজেলার কয়েক হাজার জেলে। নিষেধাজ্ঞার সময় কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়ছে জেলেদের কপালে। 

জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ উপজেলায় সরকারী ভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ৮ হাজার ৮’শ ৯৩ জন। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় ভেতরে থাকা ৬ হাজার ৫শ ৫৪ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ২২ দিনে সরকারের পক্ষ থেকে দেওয়া অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ। এ জন্য নগদ অর্থ দেওয়ার দাবি জেলেদের। এছাড়াও ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর থেকে বৈরী পরিবেশের কারণে ইলিশের তেমন নাগাল পাচ্ছেন না জেলেরা।

উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে সময় নষ্ট না করে দিনরাত এক করে ট্রলারে জাল তুলে আনছেন ইলিশসহ নানা প্রজাতির মাছ। বেচাকেনার ধুম পড়েছে মৎস্য ঘাটে ।জেলেদের সাথে কথা বললে তারা তাদের ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর খবরে আবার হতাশার কথা জানিয়েছেন।

স্থানীয় একাধিক জেলে জানান, আগামী ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার থেকে তারা বিরত থাকবেন। কিন্তু বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে চরম বিপাকে পড়তে হবে। এ ছাড়াও মহাজনের দেনা আর এনজিওর ঋণের কিস্তি নিয়ে তাদের দুচিন্তার শেষ নেই। তারা আরও বলেন, সরকারী ভাবে মাত্র ২৫ কেজি চাল তাতে জেলেদের কিছুই হয় না।

ফকিহাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর ফরাজী বলেন, এই নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেদের সরকারি সহায়তা দেয়ার দাবি থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে নিষেধাজ্ঞার এ সুযোগে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী ভারতের জেলেরা, যা দেশের জেলে ও মৎস্য ব্যবসাকে ধ্বংস করে দেবে। এ জন্য ভারতের জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, আগামী ২২ দিনের অভিযান সফল করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নিবন্ধিত সমুদ্রগামী যেসব জেলে রয়েছেন তাদের নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত প্রতিজন জেলে ২৫ কেজি করে বিশেষ ভিজিএফ চাল পাবেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪১ মিনিট আগে