ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ঈশ্বরগঞ্জে একদিনের অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিবৃষ্টিতে মাছ চাষ এবং রোপা আমান ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকায় প্রায় অর্ধ শতাব্দি পর একটানা এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। গত ৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল বর্ষণে মাছের চাষকৃত পুকুর ও রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে যায়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, উপজেলায় ২ হাজার ১শ ৮৯ হেক্টর জমিতে পুকুর রয়েছে। পুকুরের সংখ্যা ১৫ হাজার ১শ ৫২টি। প্রবল বৃষ্টিপাতের ফলে ৫ হাজার ৮শত ১০ টি পুকুর পানিতে ডুবে যায়। যার ফলে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। চাষীদের সাথে কথা বলে জানা যায়, বেশির ভাগ চাষীরাই ঋণ করে মাছের রেনু ও মাছের খাবারের খরচ বহন করত। অন্যদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ১৯ হাজার ৩শত ২০ হেক্টর জমিতে রোপা আমান চাষ হয়েছে। এসব জমির মধ্যে প্রায় ১ হাজার ৪শত ৫০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি ৩ শত হেক্টর আবাদকৃত সবজির ২০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। রোপা আমান এবং সবজি নষ্ট হওয়ায় প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এখনও যেসব জমিতে পানি রয়েছে সেসব জমির পানি চলে গেলেও ফসল হবে কিনা তা নিয়ে চিন্তিত কৃষক। বৃষ্টির পর কয়েকদিন চলে গেলেও নিচু জমির পানি এখনও খুব একটা কমেনি। ধান ও মাছের পাশাপাশি রাস্তাঘাট, কালভার্ট ভেঙ্গে পড়েছে এবং নিঁচু ঘরবাড়িতে পানি চলে আসায় মৃদু বন্যাও দেখা দিয়েছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। পৌর এলাকার বেশ কয়েকটি স্থানেও দেখা দিয়েছে জলবদ্ধতা। 

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, পানি দ্রুত নেমে গেলে ক্ষতির পরিমাণ কমে যাবে। প্রকৃত ক্ষতি নিরুপণ ও কৃষকদের পরামর্শ প্রদানের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল বলেন, এ ক্ষতির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে যেন ব্যাংক ঋণের ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে এবং প্রয়োজনীয় জায়গায় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়ও মেডিকেল টিম, কন্ট্রোল রুম, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতি নিরুপণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে মাঠে রয়েছেন। 


Tag
আরও খবর