দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন


আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রোববার (০৮ অক্টোবর) দুপুরে শহরের স্থানীয় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ।
তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বিগত ০৬জানুয়ারি ভবানীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম কম্পিউটারে একটি প্রত্যয়ণপত্র লিখে এনে স্বাক্ষর নিয়ে যান। সেখানে মৃত আব্দুল বারী মন্ডল (খলিফা) পিতা শাহাবারী (সামাদুল আলী) ওরফে সায়েবুল্লাহ মুন্সী একই ব্যক্তি মর্মে লিখে আনেন। একপর্যায়ে খোঁজ নিয়ে দেখা যায় সাইফুল ইসলামকে দেওয়া ওই প্রত্যয়ণপত্রটির তথ্য সঠিক নয়। তাই পরবর্তীতে সেটি পরিষদের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এরপরও আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করতে এবং আমার প্রতিপক্ষের ইন্ধনে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সনদ জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। যা সম্পূর্ন মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। এমনকি টাকা নেওয়ার বিষয়টিও কাল্পনিক। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আরো বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। এছাড়া পরপর দুইবার বিপুল ভোটের ব্যবধানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত। এরই ধারাবাহিকতায় মিথ্যা ও হয়রানিমুলক মামলাটি দায়ের করেছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বুলু, আব্দুর রশিদসহ ভবানীপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) এবং স্থানীয় অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৫ মিনিট আগে