সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

পটুয়াখালীর গলাচিপায় রুমিয়া (১৬) নামে এক গৃহবধূর বাথরুমের চালের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে  গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের মুজিব সড়কের  ভজাহাওলাদার বাড়ির পাশে বশিরের ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।


নিহত রুমিয়ার স্বামী বোরাক চালক মো: শাহীন ফকির (২১)। তিনি পানপট্টি ইউনিয়েনের ৯ নং ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। পরিবারসহ তারা গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডে বশিরের বাসায় ভাড়া থাকতেন।


স্বজনদের দাবি  হত্যা করে বাথরুমের চালের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে লাশ। মৃত গৃহবধূ রুমিয়া পানপট্টি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রফিক গাজীর ছোট মেয়ে। জানা যায়, প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বেই রুমিয়ার বাল্য বিবাহ হয় শাহীনের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামী–স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল।


নিহতের পিতা রফিক গাজী জানান,  পারিবারিক ভাবে ৭ মাস পূর্বে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিবির হাওলা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে  শাহীন ফকিরের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সয়ম যৌতুক এর জন্য মারধর করতো স্বামী। এমনকি বাবার বাড়ি বেড়াতে পর্যন্ত যেতে দিতো না। প্রায়ই মেয়ে ফোন করে মারধরের কথা তাদের জানাতো। তিনি আরও বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে না রুমিয়া আত্মহত্যা করেছে। এটা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। 


মৃত রুমিয়ার বড় বোন সুমি বলেন, সোমবার রাতে রুমিয়া ফোন করে তাকে জানান স্বামী তাকে মারধর করেছে। এর আগেও ফোন করে প্রায়ই বলতো স্বামীর মারধরের কথা। তারা সবসময়  বুঝিয়ে রাখতো। শাহীন অন্য মেয়ের সাথে সম্পর্ক করে এমন কথাও তার বোন রুমিয়া তাকে বলেছেন। সুমি দাবি করেন রুমিয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার বোন আত্মহত্যা করতে পারে না।


রুমিয়ার স্বামী শাহীন বলেন, ‘আমি তাকে কেন হত্যা করব? সে কেন মারা গেছে আমি জানি না'। সে যৌতুকের বিষয় অস্বীকার করেন। 


গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনদের কোন অভিযোগ থাকলে মামলা নেয়া হবে।

আরও খবর