সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আজ রাত ১২:০০ টা থেকে শুরু হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশের ন্যায় গলাচিপায় ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।


 এ সময় ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।


ইতিমধ্যে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সভা সেমিনার, ব্যানার-ফেস্টুন স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং করে নদীতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে জেলেদের  সচেতন করা হয়েছে। 


অভিযানের সময় যেন জেলেরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকেন কার্ডধারী জেলে পরিবারকে  মানবিক সহায়তা অংশ হিসেবে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে । গলাচিপা  উপজেলায় জেলায় ১৫ হাজার ৫০০ কার্ডধারী জেলে রয়েছে। 


অবরোধকালীন জেলেদের পথ নাটক,  গান, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।


কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন বরফ কল মালিক ও মৎস্য ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের ও মৎস দপ্তরের  থেকে অবরোধকালীন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ আত্নসাতের চেষ্টা করে থাকেন। এ ধরণের আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। 

মহিউদ্দিন আল হেলাল

ইউএনও, গলাচিপা

আরও খবর