লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

স্ত্রী হত্যা মামলার ৬ বছর আগে মৃত আসামিকে জীবিত গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় ওসমান আলী (৩৫) ওরফে ওসমান নামে স্ত্রী হত্যা মামলার ৬ বছর আগে মৃত এক আসামিকে জীবিত গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওসমান উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়াচর গ্রামে মো. বাচ্চু ফকিরের ছেলে। 

বুধবার (১১ অক্টোবর) বিকেলে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে জামালপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়। এতে প্রেস ব্রিফিংয়ের মূল বক্তব্য তোলে ধরেন এসপি মো. কামরুজ্জামান। 


স্ত্রী হত্যা মামলায় সাজা এড়াতে আইনজীবীর মাধ্যমে আদালতে মৃত্যু সদন দাখিল করে এতদিন আত্মগোপনে  ছিলো স্বামী ওসমান। মৃত আসামিকে জীবিত গ্রেপ্তারের ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এসপির নির্দেশক্রমে ইসলামপুর সার্কেলের দিকনির্দেশনায় ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্রাম হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল রাব্বীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা মূলে আসামি ওসমানকে গ্রেপ্তার করা হয়। 


প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত ওসমান একই এলাকার মো. আব্দুর রহিম বক্সের মেয়ে লাকী বেগমকে বিয়ে করেন। ২০১২ সালের ১৯ আগষ্ট স্ত্রী লাকী বেগমের (২০) নিকট স্বামী ওসমান এক হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে লাকী বেগমের সঙ্গে ওসমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান তার স্ত্রী লাকী বেগমকে ঘর থেকে বের করে বসতবাড়ির পশ্চিম পাশে গোয়ালঘরের সংলগ্ন  টিউবওয়েলপাড়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন ২০ আগষ্ট লাকী বেগমের বাবা . আব্দুর রহিম বক্স বাদি হয়ে ওসমানকে আসামি দিয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ২১ আগষ্ট অভিযোগটি আমলে নিয়ে হত্যা মামলা রুজু করে পুলিশ। মামলা নম্বর ১৮। তদন্ত শেষে ২০১৩ সালের ১০ জানুয়ারি স্ত্রী লাকী বেগমকে হত্যার দায়ে ওসমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

মামলাটির বিচার কার্য চলাকালে ২০১৭ সালের ১০ এপ্রিল সকাল ১০টার দিকে কিডনি রোগজনিত কারণে আসামি ওসমান মারা গেছেন মর্মে আসামি পক্ষের আইনজীবী আদালতে মৃত্যু সনদ দাখিল করেন। দীর্ঘ ৬ বছর ধরে আসামি ওসমান মৃত্যুবরণ করেছে মর্মে এলাকায় বিভিন্ন ধরনের তথ্য পায় পুলিশ। এতে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়। ওসমানের মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালায় পুলিশ। এক পর্যায়ে বৃহস্পতিবার  বিকেলে উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারী পরোয়ানা মূলে গ্রেপ্তাকৃত ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।'

আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করেছেন কি-না, এবিষয়ে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আরও খবর