শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

জালালাবাদে গৃহবধূর মৃতদেহ উদ্ধার নিয়ে ধুম্রজাল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পালাকাটা এলাকা থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার নিয়ে ধুম্রজাল তৈরী হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে শুরু হয়েছে নানান প্রশ্ন! নিহত জাহানারা বেগম মোস্তাক আহমেদের ছেলে একরামের স্ত্রী বলে জানা গেছে।


১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকার জাহানারা বেগমের সাথে দ্বিতীয় বিয়ে হয় দক্ষিণ পালাকাটা এলাকার একরামের। তাদের সংসারে ৫ মাস অতিবাহিত হয়েছে।


স্থানীয়রা জানান,স্বামী একরাম হোটেল ও কুলিং কর্নারের নাস্তার কারিগর। প্রতিদিনের ন্যায় সকালে কর্মস্থলে চলে গেলে, অন্যান্যদের অজান্তে বাড়ির রুমের ভীমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্ত্রী। পরে তার সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখতে পায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে। খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবিরের নির্দেশে এসআই মোঃ জুয়েল সরকার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করে এবং সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায়।



এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা অনুষ্ঠিত হয় । উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা মোঃ জুয়েল সরকার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও মেয়ের পরিবারের দাবি হত্যা। শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে তিনি আরো বলেন;ময়না তদন্ত রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে।


ভিকটিমের পরিবারের অভিযোগ বা মামলা করলে তদন্ত পূর্বক আইনানুসারে ব্যবস্থা নিবে পুলিশ। গৃহবধূর মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ। হত্যা নাকি আত্মহত্যা পূঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ তৎপরতা কামনা করেন স্থানীয়রা।


উল্লেখ্য,মাস তিনেক আগে একই এলাকা থেকে জমিলা নামের আরো এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।

Tag
আরও খবর