শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রামুতে অধ্যক্ষের সামনেই সিনিয়র শিক্ষিকাকে মারতে উঠলেন জুনিয়র শিক্ষক

কক্সবাজারের রামু সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক আকতার জাহান কাকলিকে হেনস্থা ও মারতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে। কলেজ চলাককালীন সময় বুধবার দুপুরে অধ্যক্ষের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভূক্তভোগী শিক্ষিকা জুনিয়র শিক্ষক মোঃ হোছাইনকে অভিযুক্ত করে রামু থানায় জিডি করেছেন। হেনস্থার শিকার শিক্ষিকা একই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুসতাক আহমদের মেয়ে।


প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্লাস চলাকালীন সময় কলেজ প্রাঙ্গনে সাংবাদিককে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সিনিয়র শিক্ষিকা আকতার জাহান কাকলি ও শিক্ষক মোঃ হোছাইন এর মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে। পরে অধ্যক্ষের কক্ষে পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।


ভুক্তভোগী শিক্ষিকা আকতার জাহান কাকলি জানান, তিনি এটিএন নিউজের প্রতিবেদককে কলেজ এর সাম্প্রতিক অনিয়ম ও দূর্নীতির ব্যাপারে সাক্ষাতকার দিচ্ছিলেন, ঐ সময় কলেজের প্রভাষক মোঃ হোছাইন নানান রকম ইঙ্গিতপূর্ন আচরণ করছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে ইঙ্গিতপূর্ন আচরণের ব্যাপারে মোঃ হোছাইনের কাছে জানতে চান শিক্ষিকা। এতেই ক্ষিপ্ত হয়ে শিক্ষক হোছাইন বাকবিতন্ডা শুরু করেন শিক্ষিকার সাথে। পরে শিক্ষিকা সেখান থেকে অধ্যক্ষের রুমে গিয়ে মিটিংয়ে বসেন। মিটিং চলাকানীন সময় হঠাৎ অধ্যক্ষের রুমে প্রবেশ করে পুনরায় শিক্ষিকাকে হেনস্থা ও মারতে তেড়ে আসেন। পরে অপরাপর শিক্ষকরা তাকে রক্ষা করেন।


 


রামু সরকারী কলেজের সহকারী অধ্যাপক অহিদুল কবির জানান, সহকারী অধ্যাপক আকতার জাহান কাকলি সহ অধ্যক্ষের কক্ষে মিটিং করছিলেন। ঐসময় কলেজের প্রভাষক মোঃ হোছাইন রুমে প্রবেশ করে উপস্থিত শিক্ষকদের সামনে উত্তেজিত কন্ঠে অনেকটা গায়ে পড়ে শিক্ষিকা আকতার জাহান কাকলির সাথে বাকবিতন্ডায় জড়ান। চরম উত্তেজনার এক পর্যায়ে শিক্ষিকাকে মারতে উদ্যত হন । এসময় উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে শিক্ষিকাকে বিপন্মুক্ত করা হয়। তিনি আরো জানান, শিক্ষিকা আকতার জাহান কাকলিকে শারিরিকভাবে আঘাত করতে ব্যর্থ হয়ে প্রভাষক মোঃ হোছাইন অফিস কক্ষের দেয়ালে লাথি মেরে নিজের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান বলে জানান এ শিক্ষক।


রামুর বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ জানান, কলেজের একজন জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র শিক্ষিকাকে হেনস্থা ও মারতে উদ্যত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এরকম নেতিবাচক ঘটনা কলেজের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষাকার্যক্রমকে ব্যাহত করে।


অভিযুক্ত শিক্ষক বাংলা বিভাগের প্রভাষক মোঃ হোছাইন নিজেকে নির্দোষ দাবী করে উল্টো সহাকারী অধ্যাপক আকতার জাহান কাকলি তাকে গালিগালাজ করে বলে জানান।


এব্যাপারে রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম অনাকাঙ্কিত ঘটনার দুঃখপ্রকাশ করেন। এ ঘটনায় কলেজের ৯ শিক্ষক বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দিবেন।


উল্লেখ যে, সম্প্রতি রামু সরকারি কলেজের অধ্যক্ষের নানান অনিয়ম ও দূর্নীতির বিষয়টি প্রকাশ্য হওয়ার পর শিক্ষক কর্তৃক শিক্ষিকাকে হেনস্থার ঘটনাটি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

Tag
আরও খবর