শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

২২ দিন ইলিশ ধরা বন্ধে আইন মানতে হবে

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ নিশ্চিতকরণে ২২ দিনের জন্য সারাদেশে সাগর-নদীতে ইলিশ ধরা বন্ধ ঘোষণা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ( ১২ অক্সটোবর) সকালে জেলা মৎস্য অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এমন হুঁশিয়ারি দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।


তিনি বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে সাগর-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মৌজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




মৎস্য কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি লাভবান হবেন জেলেরা। এই বন্ধের সময় মৎস্য অধিদপ্তর থেকে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। তাই কেউ সাগরে আমাদের অগোচরে মাছ ধরতে যাবেননা। আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে।


এসময় স্টেকহোল্ডাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারমধ্যে ইলিশ ছাড়া অন্য মাছ বাজারে বিক্রির, এখানো সাগরে থাকা বোটগুলো কূলে ফেরা, বরফ বিক্রি, বন্ধ মৌসুম জ্যেষ্ঠ মাসে করা, ট্রলিং বন্ধ করা, ছোট ট্রলিং, ফায়ারিং এর ১৫ দিন আগে জানানো, বিএফডিসি ঘাটে স্যানিটেশনের ব্যবস্থা এবং সঠিক সময়ে ভিজিএফ চাল বিতরণের অনুরোধ জানান তাঁরা।


মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবস্থাপক বদরুদ্দৌজা, মেরিন ফিশারিজ অফিসার ম আ কুদ্দুস, জাহাঙ্গীর আলমসহ মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর