উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

কক্সবাজার – ০৩ আসনে নজিবুল ইসলামের প্রতি পৌর আ.লীগের সমর্থন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার – ০৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কক্সবাজার পৌর আ.লীগের নেতৃত্বাধীন ওয়ার্ড ও ইউনিট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


১২ অক্টোবর সন্ধ্যা ০৭.০০ টায় কক্সবাজার পৌর আ.লীগের সহ সভাপতি ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার পৌর আওয়ামীলীগ আওতাধীন ১২ নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি,কক্সবাজার ০৩ আসনের মনোনয়ন প্রত্যাশী,তরুণ মানবিক রাজনীতিক, করোনা যোদ্ধা মোঃ নজিবুল ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


এসময় বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খাঁন,২ নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ আজান,সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আরমানুল আজিম,সাধারণ সম্পাদক আবু আহম্মদ, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, ৬ নং ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি জাফর আলম,সাধারণ সম্পাদক মোঃ সেলিম ওয়াজেদ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম, বেলাল, ৯ নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্রো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির,১০ নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল মজিদ সুমন প্রমুখ।


এসময় নেতৃবৃন্দ বলেন, কক্সবাজার ০৩ আসনে তরুণ মানবিক রাজনীতিক, করোনা যোদ্ধা মোঃ নজিবুল ইসলামের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ জনগণের মাঝে জনসেবামূলক কর্মকাণ্ড এবং বিগত নির্বাচন সমূহে দলের প্রত্যেক নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ।আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের মেধা ও শক্তির সম্মিলিত প্রয়াস ও উন্নয়ন অগ্রযাত্রায় কক্সবাজারকে এগিয়ে নিতে নজিবুল ইসলামকে দরকার।

Tag
আরও খবর