শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

উখিয়ায় সিএনজি-বাস সংঘর্ষে আরো একজনের মৃত্যু

উখিয়ায় সিএনজি-বাস সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দুইজনের মৃত্যু ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


সকালে দূর্ঘটনার সময় ঘটনাস্থলে জহুরুল হকের মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।


তিনি উখিয়া উপজেলা এলজিডির উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। নিহত প্রকৌশলী গত ১ অক্টোবর উখিয়া অফিসে যোগদান করেছিলেন। তার স্ত্রী ও ছোট ছোট তিনটি সন্তান রয়েছে বলে জানা গেছে।


এদিকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার থেকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে আজ রাত ৯ টার দিকে সিএনজি চালক জকির আলম (৪৮) এর মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।


নিহত জকির ড্রাইভার একজন পেশাদার সিএনজি চালক। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের বাসিন্দা।


উক্ত দূর্ঘটনায় আহতরা হলেন উখিয়া এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী আমিনুল হক মজুমদার (৪২), বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ হাশিম (৩৯) ছেলে মোঃ রিয়াজ (১ বছর ৬ মাস), ও স্ত্রী নুর কায়েস (৩২)।আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শাহপুরী হাইওয়ে থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১১ দিকে উখিয়ামুখী একটি সিএনজির সাথে কক্সবাজারমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।


আজ আছরের নামাযের পর উখিয়া উপজেলা পরিষদ চত্বরে নিহত উপ সহকারী প্রকৌশলীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। এরপর সন্ধ্যার দিকে ব্যক্তি মরদেহ তার আত্মীয় স্বজনদের নিকট প্রেরণ করা হয়েছে বলে এলজিইডির উখিয়া উপজেলা প্রকৌশলী রুকুনুজ্জামান খান জানান।

Tag
আরও খবর