দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

পেকুয়ায় চাঞ্চল্য ‘আবু ছৈয়দ’ হত্যাকান্ডে কাটা পা উদ্ধার,আরো দুই আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকান্ডে আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে কেটে নিয়ে যাওয়া পা একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সিকদার পাড়া থেকে পেকুয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিকেল ৫টার দিকে কাটা পা উদ্ধার করে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ছিদ্দিক আহমদ ও তার ছেলে আরকান।


মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,পুর্ব শত্রুতার জেরে গত ১০ অক্টোবর বিকেলে আফজলিয়া পাড়ায় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যাকরে আবু ছৈয়দ নামের এক যুবককে। এসময় দুর্বৃত্তরা তার একটি পা শরীর থেকে আলাদা করে ফেলে। যাওয়ার সময় তাঁর কাটা পা নিয়ে যায় সন্ত্রাসীরা।


সংঘটিত হওয়া ঘটনার বাড়ির পাশে ঘটনার চারদিন পরে আজকে পরিত্যক্ত একটি পুকুর থেকে কাটা পা উদ্ধার করেছে পুলিশ।


তিনি আরো বলেন,হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে ছৈয়দ মুহাম্মদ ইমন বাদি হয়ে ২৪জন নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, আজকে দুপুরে পুলিশ দুই আসামিকে মগনামা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে একটি পুকুর থেকে কাটা পা উদ্ধার করেছি।


নিহতের স্বজনদের কাছে পা হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৮জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্য আসামিদের দ্রুত সময়ে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য,গত ১০ অক্টোবর আবু ছৈয়দ শ্বশুর বাড়িতে গেলে পুর্বশত্রুতার জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

Tag
আরও খবর