দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

কক্সবাজারে আকিকার দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আফিফা আফরিন ইসমাম (৭) ও মো. ইশরাক (৫) দুই ভাই-বোন। শুক্রবার (১১ অক্টোবর) তাদের আকিকা উপলক্ষে আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়।


শুক্রবার (১৩ অক্টোবর) সকালে তিনটি ছাগল জবাই করে রান্নার প্রস্তুতিও চলে। পরিবারের সবার মাঝে চলছে আনন্দের বন্যা।


এ সময় খবর এল ঘরের পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আফিফা। মুহূর্তে পুরো আনন্দ বিষাদে রূপ নিল।


এ সময় আফিফার প্রতিবেশী, মা-বাবা, বেড়াতে আসা আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।



কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আফিফা ওই এলাকার হেফাজতুর রহমানের মেয়ে।


ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে দুই ভাইবোনের আকিকা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চলছিল।



এ সময় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আফিফা মারা যায়। ঘটনাটি হৃদয়বিদারক। তাকে বিকালে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag
আরও খবর