দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেষ মূহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন নলছিটির প্রতিমা তৈরির কারিগররা

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝালকাঠির নলছটি উপজেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা।

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে আনন্দঘন ভাবে উদযাপন করতে উপজেলার প্রতিটি মন্দিরে চলছে দিনরাত ব্যাপক প্রস্তুতি। আর মাত্র কয়েক দিন বাকি। উপজেলার ২২ টি পূজা মন্ডপে তৈরি করা প্রতিমাগুলো অপেক্ষায় রয়েছে শেষ রংতুলির আঁচড়ের।

মন্দির গুলোতে প্রতিমা তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমাগুলোর পূর্ণ রূপ। তবে শেষ মুহুর্তে গেট, প্যান্ডেল তৈরি ও আলোকসজ্জার কাজ চলছে পুরোদমে। এদিকে প্রতিমা তৈরি উপকরণের সংকট রয়েছে বলে দাবী করেছেন কারিগররা।

আর সনাতন ধর্মাবলম্বীদের দাবী বিগত বছরের মতো এ বছরেও ধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হবে শারদীয় দূর্গা উৎসব।

নলিছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনারধন দাস ও সম্পাদক তপন কুমার দাস বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এবং সকল ধর্মের মানুষকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে নলছিটি থানা অফিসার ইন চার্জ মু. আতাউর রহমান বলেন, দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলার মন্দিরগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পুজোর আগে থেকেই প্রতিটি মন্দিরের কমিটিদের সাথে বিশেষ পুলিশের আইনি-শৃঙ্খলা সভা করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ র্নিভয়ে নির্বিঘ্নে প্রতিটি মন্দিরে ভক্তি ভরে দেবী দর্শন করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম বলেন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে সিসিক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে সর্বদা মনিটরিং করা হচ্ছে যদি কোন সমস্যার সম্মুখিন হয় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করার জন্য বলেন।

আগামী ২০ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা ২৪ অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে