উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

রামুতে সিইএইচআরডিএফ’র ফিলিস্তিন সংহতি সমাবেশ

ফিলিস্তিনিের নিরীহ ও বেসামরিক নাগরিকদের প্রতি ইসরাইল এর বর্বরোচিত বোমা হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারের রামু উপজেলায় ফিলিস্তিন সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম -সিইএইচআরডিএফ।


রামু উপজেলার চৌমূহনী চত্বরে আয়োজিত সভায় সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু লেখক ফোরাম সভাপতি হাফেজ আবুল মুনজুর, আবু বক্কর ছিদ্দিক দা: মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম, রামু খিজারী আদর্শ উচ্চ বিঃ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ইউসুফ,

মানবাধিকার কর্মী হাফেজ বেলাল হোসাইন।


রামু ফিলিস্তিন সংহতি সমাবেশ তত্ত্বাবধায়ক ও সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সংগঠক(ওডিএস) রেজাউল করিম ও ফোকাল অর্গানাইজার(সিজিএস) জিহাদুল ইসলামের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ চাকমারকুল ফোরাম সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান সংগঠক(ওডিএস) রেজাউল করিম, ফোকাল অর্গানাইজার(সিজিএস) জিহাদুল ইসলাম।




সভাপতির বক্তব্যে সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, পশিচমা বিশ্ব ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদ ও নিন্দা না জানিয়ে বরং খাদ্য সরবরাহ , বিদ্যুৎ সংযোগ,

মেডিকেল সাপোর্ট সব ধরনের ত্রাণসামগ্রী বন্ধ করে দিয়ে প্যালেস্টাইনকে অবরুদ্ধ করে রেখেছেন। যা পশ্চিমা বিশ্বের মানবতার চরম বিপর্যয় বলে ধরে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মানবাধিকার সকল জাতিগোষ্ঠীর জন্য এক ও অভিন্ন। কিন্তু, পশ্চিমা বিশ্বের নিরবতা এবং ইসরাইলকে উসকিয়ে দেওয়া অনেকটা কোভিড-১৯ এর পরবর্তী সময়ে পৃথিবীকে আরও বেশি সংকটের দিকে ধাবিত করার মত। যা পৃথিবীর এই অস্থির সময়ে কোনোভাবেই কাম্য নয়। তিনি ইসরাইলি ইহুদি জনগোষ্ঠীর অতীত ইতিহাস স্মরণ করে তাদের রাষ্ট্রহীনতা নিয়ে কথা বলেন। তিনি জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।


অতিথির বক্তব্যে রামু লেখক ফোরাম সভাপতি হাফেজ আবুল মুনজুর বলেন, আমাদের সবাইকে ইসরাইলের বর্বতার বিরুদ্ধে কথা বলতে হবে।

আরো বলেন, সুপার মিডিয়া’র কল্যাণে সমগ্র পৃথিবী দেখছেন ইসরাইল ইতিমধ্যে গাজা উপত্যকায় সিরিজ বোমা হামলা করে ইতিহাসের এই তৃপ্তিভূমিকে গোরস্তানে পরিণত করছেন।


আবু বক্কর ছিদ্দিক দা: মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ইসরাইল নিরীহ ফিলিস্তিনের উপর আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করার মাধ্যমে আন্তর্জাতিক আইনকে অমান্য করেছেন বঠে। পাশাপাশি, তারা মানবাধিকার লঙ্ঘনের মত ন্যাক্কারজনক অপরাধ সংগঠিত করেছেন।যা এরকম একটি আধুনিক সময়ে এসে কোনোভাবে কাম্য নয়।


রামু খিজারী আদর্শ উচ্চ বিঃ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ইউসুফ বলেন, প্যালেস্টাইন যুগের পর যুগ ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। কিন্তু, গত একদশক ধরে যা চরম মাত্রায় পৌঁছেছে। হামাস প্রতিরক্ষামূলক প্রতিবাদ করলে ইসরাইল আরও চরম মাত্রায় আগ্রাসী হয়ে তার প্রতিক্রিয়া দেখায়।




সহকারী প্রধান সংগঠক রেজাউল করিম বলেন,

গত ৫ দিনে ইসরাইল নারী,শিশু,বয়স্ক সহ অন্তত ২.৫ হাজার প্যালেস্টাইনের সাধারণ নাগরিককে হত্যা করেছেন।পাশাপাশি ৫ হাজারেও বেশি সাধারণ নাগরিক আহতাবস্থা রয়েছে।অথচ,প্যালেস্টাইন তরুণরা রাসায়নিক অস্ত্র, ফসফরাস ও সিরিজ বোমা হামলার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে কেবল পাথর নিক্ষেপের মাধ্যমে।


মানবাধিকার কর্মী হাফেজ বেলাল হোসাইন বলেন, আমরা কক্সবাজার হতে ফিলিস্তিনবাসীর জন্য সংহতি জানাচ্ছি। তিনি ইসরাইলকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারের আওতায় আনার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানান।


মানবাধিকার কর্মী মহিউদ্দিন আহমেদ বলেন, গাজসবাসীকে ন্যূনতম মানবিক সহায়তা হতে বঞ্চিত করে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।


সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সচিব(তত্ত্বাবধান) মুরশেদ আলম, রামু ফোরাম সমন্বয়ক সাজ্জাদ হোসেন অভি প্রমুখ।


এতে শতাধিক স্থানীয় জনগণ, নাগরিক প্রতিনিধি, বু্দ্ধিজীবী, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, বয়স্ক, নারী, তরুণ, কিশোর ও শিশুরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর