দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

রোহিঙ্গা ক্যাম্পে পিস্তলসহ নবী হোসেন গ্রুপের এক সদস্য আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রোহিঙ্গা নবী হোসেন গ্রুপের এক সক্রিয় সদস্যকে ১টি বিদেশি পিস্তল,১৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-টেকনাফ উনচিপ্রাং-২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/২ এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে হামিদ উল্লাহ (২৫)।


শুক্রবার(১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।




তিনি বলেন,গোপন সংবাদে খবর আসে টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী এক রোহিঙ্গা যুবক একটি ঘরে অবস্থান করছেন।এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ক্যাম্পের দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,১৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।


ওসি আরও বলেন,প্রাথমিক তথ্য জানা গেছে গ্রেফতারকৃত যুবক রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজ করে আদালতে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।

Tag
আরও খবর