উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মহেশখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩।


দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়।


উপজেলা চত্বর হতে র‍্যালীটি বের হয়ে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়, এবারের প্রতিপাদ্য ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এর ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়।



এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..কক্সবাজার-২, মহেশখাললী-কুুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।


এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আহমেদ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা মৎস্য ফিসারিস অফিস আলা উদ্দিন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সিপিপি সদস্য, এনজিওকর্মী, শিক্ষার্থীরা, নানা শ্রেনীর মানুষ অংশ নেন।



এতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহেশখালী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার পুলক কান্তি সরকার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্য’রা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেছেন।

Tag
আরও খবর