তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কেশবপুরে জেলা প্রশাসক'র পূজা মন্দির পরিদর্শন ও বস্ত্র বিতরণ



কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।


সন্ধায় বালিয়াডাঙ্গা দেবালয়ে পরিদর্শনের সময় শারদীয় সুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ২০০ জন ভক্তের মাঝে বস্ত্র বিতরণ করেন। বিতরণ শেষে দেবালয়ে কিছুক্ষণ অবস্থান করেন। শারদীয় সুভেচ্ছা বিনিময়কাল তাঁর সফরসঙ্গী যশোর স্থানীয় সরকার উপপরিচালক হুসাইন শওকত, যশোর জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, যশোর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম,এম, আরাফাত হোসে,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।


এসময় দেবালয়ের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দদের উত্তরীয় পরিয়ে দেন বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সাধারণ সম্পাদক স্বপন মূখার্জি। তার পর বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকারের সঙ্গে শারদীয় সুভেচ্ছা ও মতবিনিময়কালে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামন্ডপে সরকারী নির্দেশনা অনুযায়ী আলোকসজ্জা বিহীন পূজার্চনা ও নিয়ম শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর