তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

অবহেলিত শিক্ষার্থীদের নিয়ে কুড়িগ্রামে আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত



কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যুব সমাজের উদ্যোগে আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশা ইউনিয়নের মিলের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।



আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নুর মোঃ আখতারুজ্জামান ও চাকিরপশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন প্রমুখ।


এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, কারী হককানি, হাবিবুল্লাহ সিদ্দিকী ও মোঃ সোহাইবুর রহমান। 



আযান প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্থানীয় বসুনিয়া পুকুর পাড় নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ মোঃ রামেল মিয়া। এদিকে কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাজিমখান ছালামিয়া নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী মোঃ মোফাখারুল ইসলাম। দুজনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, জায়নামাজ, কোরআন শরীফ ও পাঞ্জাবি উপহার দেয়া হয়। প্রতিযোগিতায় সর্বমোট ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অংশগ্রহণ কারী প্রতিজনকে ১টি করে কোরআন শরীফ ও একটি জায়নামাজ শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়। 



অনুষ্ঠানটির উদ্যোগতা মোঃ সুজা মিয়া বলেন, ব্যক্তি উদ্যোগে আমাদের এলাকায় অনেক মাদরাসা ও এতিমখানা গড়ে উঠেছে। সেখানে অনেক ভালো ভালো ছাত্র রয়েছে। তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। কোন অনুষ্ঠানেও কথা বলার সুযোগ পায়না। এ কারণেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যাতে তারা তাদের প্রতিভা বিকাশ ও সাহস করে সবার সামনে কথা বলতে পারে। 



আরও খবর