উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

রামুতে পৃথক ঘটনায় ২ জন নিহত

রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। অপর ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বর্ণ ব্যবসায়ি এক যুবক। রবিবার, ১৫ অক্টোবর এ দুটি ঘটনা ঘটে। এরমধ্যে বেলা পৌনে ১ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ হারান ওই এলাকার সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ ইসলাম (১৭)।

কাউয়ারখোপ ইউপি সদস্য হাসান তালুকদার জানান, নিহত মোহাম্মদ ইসলামসহ ৩ বন্ধু নৌকা নিয়ে পুকুরে খেলায় মেতে উঠেন। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে দুই বন্ধু প্রাণে রক্ষা পেলেও গভীর পানিতে ডুবে যান মোহাম্মদ ইসলাম। স্থানীয় লোকজন আধঘন্টা খোঁজাখুজির পর মোহাম্মদ ইসলামকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব উমখালী ধরপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন- মৃত অতিথি ধরের ছেলে স্বর্ণ ব্যবসায়ি কমল ধর (৪০)। কমল ধরের স্ত্রী সুমী ধর জানান- সকাল সাড়ে ৯ টার দিকে পরিবারের সদস্যরা দেখতে পান তার স্বামী গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছে। তিনি আরও জানান- ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও সড়ক দূর্ঘটনার শিকার হয়ে বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তার স্বামী। পরিবারের সদস্যদের সাথেও তিনি বিভিন্ন সময়ে অসংলগ্ন আচরণ করতেন। নিহত কমল ধরের ১২ বছর বয়সী ছেলে ও ১৩ বছরের মেয়ে সন্তান রয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন- খবর পেয়ে রামু পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর