দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

হ্নীলায় কোস্ট ফাউন্ডেশনের ৪দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

উখিয়া-টেকনাফের ৭দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণের ১ম পর্যায় শেষে ২য় পর্যায়ে হ্নীলা উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে ৪দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। 


১৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুরু হয়েছে। এতে উপজেলার হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়া উপজেলার তেলখোলা গ্রামেরসহ মোট ২১জন নারী-পুরুষ ফুটবল প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬জন মেয়ে ১৫জন পুরুষ প্রশিক্ষণার্থী ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ গ্রহণকারীরা আগামীতে স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপযুক্ত খেলোয়াড় হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ক্রীড়া সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কোস্ট ফাউন্ডেশনের স্পোর্টস কো-অর্ডিনেটর আরিফ উল্লাহ, ফিল্ড কো-অর্ডিনেটর আহম্মদ উল্লাহ এবং সংবাদ কর্মী হুমায়ূন রশিদ প্রমুখ। এতে বক্তারা মাদক অধ্যুষিত উখিয়া-টেকনাফের সম্ভাবনাময় ফুটবল খেলোয়াড় যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত খেলোয়াড় হিসেবে গড়ে তুলে সাফল্য এবং জাতির জন্য সম্মান বয়ে আনতে কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান।  


উল্লেখ্য, গত ১০অক্টোবর বিকালে উখিয়া ফুটবল খেলার মাঠে ১ম পর্যায়ে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৭দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্যোগ করা হয়। কোস্ট ফাউন্ডেশান দাতা সংস্থা ইউএনএইচসিআর এর সহায়তায় উখিয়া ও টেকনাফের ৮টি ক্লাপযা ২২জন দক্ষ ফুটবল খেলোয়াড় বাছাই করেন। বাংলাদেশ মোহামেডানের সাবেক কৃতি খেলোয়াড় ২২জন খেলোয়াড় প্রশিক্ষণ দিচ্ছেন। যারা প্রশিক্ষণ গ্রহণের পর ক্লাবে ফিরে গিয়ে আরো ১শ ১০জনকে কোচিং করাবেন। এরফলে আমরা আশা করছি আগামী ২ বছরের মধ্যে উখিয়া-টেকনাফে কমপক্ষে ১শ জন দক্ষ ফুটবলার এবং প্রশিক্ষক তৈরী হবেন। উক্ত উদ্বোধনী অনুষ্টান রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হেিসবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ। এছাড়া ইউএনএইচসিআর-এর এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ফাই কগিস, মেথিউ রাম শাওয়াক, কক্সবাজার কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সিবিপি লিড এবং স্পোর্টস ফোকাল মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ও প্রশিক্ষণার্থী ফুটবল খেলোয়াড়গণ। সেখানে ৩দিন প্রশিক্ষণ প্রদানের পর ২য় পর্যায়ে টেকনাফের হ্নীলা হাইস্কুল মাঠে ‘স্পোর্টস ফর প্রোটেকশন” শ্লোগানে ৪দিন ব্যাপাী প্রশিক্ষণ শুরু হয়। ###

Tag
আরও খবর