দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

টেকনাফে দুইশত বছরের পুরোনো ব্রিটিশ ম্যাগনেট পিলার জব্দ, আটক-১, পলাতক-৪

কক্সবাজার জেলার টেকনাফের কেকেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৮১৮ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি পুরাতাত্ত্বিক ’সহ একজন আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগ অফিসের পিছনে কতিপয় ব্যক্তি পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ১৭.৩৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পুরাকীর্তি উদ্ধারের লক্ষ্যে বর্ণিত স্থানের কেকে পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় কতিপয় ব্যক্তি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে একজনকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন সু-কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত হতে ১টি পুরাতন ম্যাগনেট এর পিলার (যা লম্বায় ৮ ইঞ্চি, পিলারটির গায়ে খোদাই করা ইংরেজিতে EAST INDIA COMPANY 1818, AACI ***ANTIQE ARTICLE ANTIQUE BRITISH WATER, BRITISH POT POWER WATER [DANGER]***********99999***, যাহার উপরের অংশে EIC 1818, RED MARCURY 99.9999.6-27X27 1KG লেখা আছে) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয় *ক্য থেন ছা (৫৫)*, পিতা-মৃত অংয়ে, মাতা-চৌবুং মে, সাং-চৌধুরীপাড়া, ০৭নং ওয়ার্ড, ইউপি-হৃীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি এবং অজ্ঞাতনামা আসামীগণ পরস্পর যোগসাজসে জব্দকৃত পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

Tag
আরও খবর