উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সোমবার দুপুর ২ টার দিকে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছেন। বিকাল ৪ টায় প্রতিনিধি দলটি ক্যাম্প ত্যাগ করেন।



রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর সহ অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন ড. ইমন চৌধুরী (বাংলাদেশ), মাইকেল সুনিও মিওয়া (মার্কিন যুক্তরাষ্ট্র), ফুয়াদ হাসান মল্লিক (বাংলাদেশ), মুহাম্মদ ফেরদৌস (বাংলাদেশ), রদ্রিগো মিগুয়েল মার্টেল ওরিহুলা (পেরু), গঞ্জালো মন্টোয়ো (আর্জেন্টিনা), আলেজান্দ্রা কর্টেজ পাজ (বলিভিয়া), জার্জ এনরিক মুটিস (মার্কিন যুক্তরাষ্ট্র), কিয়ানের ঝু (চীন), কোতারো ত্রিস্তান কামাতা (চীন), হাফসা আবিদি (মার্কিন যুক্তরাষ্ট্র), ইউহুই ইয়াং (চীন), সিচাং হুয়াং (চীন), কেলি ঝাও (কানাডা), জেসিকা শেক্সেরা (মার্কিন যুক্তরাষ্ট্র), নশীন মুফারত (বাংলাদেশ), মুনেম শাহরিয়ার গালিব (বাংলাদেশ), রুফাইদা আনাম রাইতা (বাংলাদেশ), ফয়সাল হোসেন (বাংলাদেশ), সেরাজুস সালেকিন (বাংলাদেশ), প্রশান্ত সেন (বাংলাদেশ), লামিয়া আলী পাংটি (বাংলাদেশ), শাহ-মা- অরুসা শ্রেষ্ঠা (বাংলাদেশ), তানভী আজমী দোলা (বাংলাদেশ), নুসরাত জাহান অনিতা (বাংলাদেশ), ফারহানা লাবিব হোসেন (বাংলাদেশ) ও শেখ আশরাফ হোসেন হাবিব (বাংলাদেশ)।

এপিবিএন এর দেয়া তথ্য মতে, প্রতিনিধি দলটি ৪ নম্বর ক্যাম্পে পৌঁছার পর ব্রাক পরিচালিত বাঁশ শোধনাগার পরিদর্শন করেন। এরপর যান একই ক্যাম্পের ব্লক-বি/১ এ। ওখানে অবস্থিত রোহিঙ্গাদের বসবাসের শেড গুলো পরিদর্শন করেন। তারা শেডে বসবাসরত রোহিঙ্গাদের সাথে কথাবার্তা বলেন ও তাদের জীবনমান সম্পর্কে ধারনা নেন। পরে যান ব্লক এইচ/১ এ শিক্ষা কেন্দ্রে। যেখানে শিশুদের সাথে আলাপ করে তারা।

Tag
আরও খবর