উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

এবারের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হবে কক্সবাজার- জেলা পূজা পরিষদ

শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে আজ বেলা ১২ টায় কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন ব্রাহ্ম মন্দিরের বিভূতিভূষণ সেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক বেন্টু দাশের পরিচালনায় আসন্ন দুর্গাপূজা ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল কর।


এসময় তিনি বলেন, এবার কক্সবাজার জেলায় ৩১৫ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে ১৫১ টি প্রতিমা পূজা এবং ১৬৪ টি ঘট পূজা। ইতোমধ্যেই নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।


তিনি আরো জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন কুচক্রী মহল যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তবে তাদের সর্বতোভাবে রুখে দেয়ার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতীতের মত এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব নিদর্শন হবে কক্সবাজার এমনটাই তারা প্রত্যাশা করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু,সাংবাদিক দীপক শর্মা দীপু, সাংবাদিক তোফায়েল আহমেদ,সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাহ সহ হিন্দুনেতৃবৃন্দ।

Tag
আরও খবর