দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দুই ভুয়া র‌্যাব আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাব পরিচয়ে ঘুরাঘুরি প্রাক্কালে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়াকি টকি সেট,১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাব পরিচয় পত্র,ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ,১টি মোবাইল ফোন পাওয়া যায়।


আটকরা হলেন- খুলনা, কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জ,কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।


মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তারা তাদের কে থানায় হস্তান্তর করেন।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।


স্থানীয় জাহিদ হোসাইন বলেন,র‌্যাব পরিচয় দিয়ে দু’জন যুবক প্রায় সময় এই এলাকায় ঘুরাঘুরি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা গেছে।আমরা বিষয়টি তেমন আগে বুঝতে পারি নাই।কারন এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা কাজ করে থাকেন।গতকাল রাতে লক্ষ্য করলাম তাদের কথা বার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চায়। তখন তারা সঠিক পরিচয় দেখাতে পারেনি।লোকজন তখন তাদের আটক করে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে এসময় তারা তাদের আটক করে থানায় নিয়ে যায়।তাদের কাছ থেকে কিছু জিনিস পত্র উদ্ধার করা হয়।


ওসি বলেন,মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র‍্যাব পরিচয় দানকারী দু’জন ব্যক্তিকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।তবে এখনো পর্যন্ত কোন মামলা নথিভুক্ত হয়নি।তবে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag
আরও খবর