দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

কক্সবাজারে চলছে পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তিতে পর্যটকরাসহ যাত্রীরা

রুটপারমিটবিহীন বাস চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে কক্সবাজারসহ ২৬ টি রুটে।



বুধবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে বিপাকে পড়েছে পেশাগত কারণে নিয়মিত চট্টগ্রাম শহরে যাতায়াতকারি ও কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকসহ এই রুটের যাত্রীরা। একইসাথে কক্সবাজারগামী যাত্রীরাও পড়েছে ভোগান্তিতে।


সকালে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় রাস্তার দু’পাশে সারি সারি রাখা হয়েছে বাস। অন্যদিকে কাউন্টারে কাউন্টারে ঘুরছে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা। কক্সবাজারে ঘুরতে এসে ধর্মঘটের কারণে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।


বাস সংশ্লিষ্ট সংগঠনের নেতারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে যেটি কেন্দ্রীয় নির্দেশে সন্ধ্যা ৬টার চলমান থাকবে।


ধর্মঘটের দাবিগুলোর মধ্যে আছে- সাধারণ বাসকে ডবল ডেকার বাস (স্লিপিং কোচ) বানিয়ে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফের অপ্রশস্থ সড়কে চলাচল নিষিদ্ধ করা, চট্টগ্রাম জেলার বাইরে থেকে আসা এসি/নন এসি বাসগুলোতে লোকাল রুটের যাত্রী পরিবহন বন্ধ, মহাসড়ক ও উপ-সড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিকশা, ইজি বাইক, টমটম চলাচল বন্ধ করা, মহাসড়কের পাশে অবৈধ হাটবাজার উচ্ছেদ, ঢাকা-চট্টগ্রামে একই ট্রাফিক আইনে ‘জরিমানা বৈষম্য’ নিরসন, খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন, পুলিশের ‘রিকুইজিশন বাণিজ্য’ বন্ধ করা, চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার ও কক্সবাজার পৌর বাস টার্মিনালে ময়লা আবর্জনার স্তূপ অবিলম্বে পরিষ্কার করা।


সংগঠনের নেতারা পূর্বঘোষিত ধর্মঘট বললেও ক্ষুদ কমিশন কাউন্টারের দায়িত্বরত এই ব্যক্তিও জানেন না, কবে ধর্মঘটের ডাক দিয়েছেন কবে থেকে শুরু।


এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, পর্যটক আটকা পড়ার বিষয়টি তিনি শুনেছেন এবং খাতিয়ে দেখছেন।


পযর্টন শহরের ধর্মঘটের নামে এমন ভোগান্তি পর্যটকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে মনে করছেন সচেতন মহল।

Tag
আরও খবর