শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলে প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার


নড়াইলের লোহাগড়ায় মো. নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে

ওই প্রতিবন্ধীর নিজ বাড়ির ঘরে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ।


লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন।


নিহত ওই ব্যক্তি উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেথের ছেলে।


পুলিশ জানায়, গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছিয়ে ওই প্রতিবন্ধীর নিজ ঘরের দরজা ভেঙে ঝুলান্ত লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে তাঁর লাশ থানা নিয়ে আসা হয়। 


এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন  বলেন, নিহত ওই প্রতিবন্ধীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা তা ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

Tag
আরও খবর