দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেরপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২৫


বগুড়ার শেরপুরে ড্রামট্রাকের পেছনে দ্রæতগতির শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সড়ক উন্নয়ন কাজে নিয়জিত (সিপিসিএল কন্সট্রাকশন কোম্পানি) এর ড্রামট্রাক (ঢাকা মেট্রো উ-১১-১১৩৫) গাড়িটি গাড়ীদহ এলাকা থেকে মাটি বোঝাই করে নিয়ে শেরপুর শহরের কলেজরোডের দিকে আসছিল। এ সময় মহিপুর জামতলা এলাকায় পৌছালে দ্রæতগতির শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৫ ২৬২৮) গাড়িটি পেছন থেকে জোড়ে ধাক্কা দেয়। ড্রাম ট্রাকটির সামনে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ড্রেনের মধ্যে পড়ে। এতে শ্যামলী পরিবহনের সামনের বাম অংশ ভেঙ্গে চুরমার হয়ে ৫ জন আহত হয়।

অন্যদিকে, শেরপর-ধুনট আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন, জলঢাকা নীলফামারির সাগর (৪০), তানিয়া (৮), তানজিলা (১০), ফাতেমা বেগম (৩০), রতন রায় (২০), মাসুম ইসলাম (৩০), বিল্লাল (২০), দেবীগঞ্জের পঞ্চগড় এলাকার মিটুন রায় (২৪), বারিক (২৫), কোতআলী রংপুর এলাকার আনোয়ার (৪০), আব্দুর রশিদ (৪৬), নিরব (৩০) অন্যদের নাম জানা যায়নি।  শুক্রবার (২০ অক্টোরব) ভোর রাতে শালফা এলাকায় ভস্তা ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, আহসান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নারায়নগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছিল। শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বস্তা ব্রিজের এলাকায় এসে অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে যায়। এ সময় অপরদিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রন হারিয়ে ওই যাত্রিবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে দুই শিশুসহ নারী পুরুষ ২০জন আহত হয়। 

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৪ মিনিট আগে