মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যার ৬ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগে চট্টগ্রামে দুই ছেলে গ্রেফতার ঝিনাইগাতীর ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামত, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে ঝিনাইগাতীতে অসহায় ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ইউএনও মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার

সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা মুলক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা মুলক প্রশিক্ষণ কর্মসূচি করা হয়।


২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে"আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"


গেল ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় সাভারের সেনা পাবলিক স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় নিরাপদ সড়ক চাই(নিসচা)'র ধামরাই শাখার জনাব. আল ফাহাদ পরশ এর সঞ্চালনায় সভাপতিত্বের আসনে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট.কর্নেল নেওয়াজ খোরশীদ আহম্মেদ,বিশেষ অতিথি ছিলেন  ভাইস প্রিন্সিপাল মো:সালাউদ্দিন দেওয়ান এবং প্রধান আলোচক ছিলেন নিসচা'র কেন্দ্রীয় কমিটির যুব-বিষয়ক সম্পাদক এম.নাহিদ মিয়া। 


এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মুলক ভিডিও প্রদর্শন করিয়ে মুল আলোচনা করেন নিসচা'র কেন্দ্রীয় কমিটির যুব-বিষয়ক সম্পাদক এম.নাহিদ মিয়া।


এ সময় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নেওয়াজ খোরশীদ আহম্মেদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের যেমন সেনাবাহিনীর সুনাম রয়েছে, তেমনি আমাদের প্রতিষ্ঠানের সম্মান রয়েছে। সুতরাং আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী তোমরা তোমাদের সড়কে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়ম মেনে দুর্ঘটনা রোধকল্পে চলাচলের অভ্যাস গড়ে তুলতে হবে। যে সকল তথ্যপাত্য উপস্থাপন করা হয়েছে এখানে অনেক বিষয়ে শিক্ষার প্রয়োজন, এসকল বিষয়ে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মেনে চলি বাংলাদেশ অতি অচিরেই দুর্ঘটনা মুক্ত হবে। 

পরিশেষে আজকের এই মহৎই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি, ব্রাক,রেড ক্রিসেন্ট এবং বিশেষ করে নিরাপদ সড়ক চাই(নিসচা)র সম্মানিত চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সাহেব কে। তার এই আন্দোলনের জন্য আমরা পেয়েছি জাতীয় নিরাপদ সড়ক দিবস। তার মুল বক্তব্যের শেষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।


উক্ত আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতা করেন, ব্রাক,রেড ক্রিসেন্ট, স্কাউট, শিক্ষকবৃন্দ এবং নিসচা'র নেতৃবৃন্দ।

Tag
আরও খবর