লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

নারীকে শ্লীলতাহানী ও ঘর জ্বালিয়ে দিয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারীকে শ্লীলতাহানী ও ঘর জ্বালিয়ে দিয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 


সাতক্ষীরা শ্যামনগরের নওয়াবেকীতে নারীর গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে লাঞ্চিতের ঘটনার মামলায় আসামীরা জামিনে মুক্তি পেয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রওশনারা বেগম নামে এক নারী। শনিবার ২১শে অক্টোবর সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রওশনারা বেগম বলেন, তুচ্ছ ঘঠনায় গত ২১শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে আমার ছেলে সাইফুল ইসলাম (২৩) কে নওয়াবেকী বাজারের মাছের কাটায় পূর্ব বিড়ালক্ষী গ্রামের হামিজুদ্দীন সরদারের পুত্র রবিউল সরদার, আতিয়ার রহমানের পুত্র মনিরুজ্জামান সানা তবিল উদ্দীন সরদারের পুত্র আমিনুর সরদার, কামরুল সরদার, সোহিল উদ্দীন সরদারের পুত্র মোশারফ সরদার, হামিজ উদ্দীন সরদারের পুত্র রুবেল সরদার, মৃত তমিজ উদ্দীন সরদারের পুত্র ইব্রাহীম, হান্নান সরদার এবং সোহিল উদ্দীন সরদারের পুত্র ইমরান হোসেন আটকে রেখে মারপিট করতে থাকে। বিষয়টি শুনে আমি আমার সন্তানকে রক্ষার জন্য গেলে উল্লেখিত ব্যক্তিরা আমাকেও মারপিট করে আমার পরনের শাড়ী কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। 

 


এখানেই শেষ নয় আমাকে মারপিট করে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে বাজার ঘুরিয়ে তার মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে আমাকেসহ আমার পরিবারকে চরমভাবে হেয় প্রতিপন্ন করে। পরবর্তীতে স্থানীয়রা আমাকে এবং আমার পুত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 


এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করলেও মামলা হয়নি। পরবর্তীতে সাতক্ষীরার পুলিশ সুপার এর কাছে আসলে তিনি মামলা নিতে নির্দেশ দেন। মামলা রেকর্ড হলেও এখনো পর্যন্ত আসামী আটক হয়নি। তারা আদালত থেকে জামিন নিয়ে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। 


বিশেষ করে আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি। আর পুত্র সন্তানকে হত্যার হুমকি তো প্রায়ই দিচ্ছে। গত ১৮ই অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত ৩টার দিকে উল্লেখিত ব্যক্তিরা আমার বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এঘটনায় আমাদের কেউ আহত না হলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


এসব জঘন্য অপরাধের শাস্তির হাত থেকে রক্ষা পেতে স্থানীয় কতিপয় ব্যক্তির সহযোগিতায় অনিবন্ধিত অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশসহ নানা মিথ্যাচার ছড়ানোর পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। তিনি বলেন, আমি একজন মধ্য বয়সী নারী। আমাকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে বাজার ঘোরানোরমত জঘন্য অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে ঐ অপরাধীরা। আর আমি একজন অসহায় নারী সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি এই অপমান সইতে পারছি না। তিনি উল্লেখিতের আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Tag
আরও খবর