শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

জমে উঠেছে গোয়লন্দ প্রেসক্লাবের নির্বাচন।

জমে উঠেছে গোয়লন্দ প্রেসক্লাবের নির্বাচন।

জমে উঠেছে গোয়লন্দ প্রেসক্লাবের নির্বাচন। 


দক্ষিণ পশ্চিমাঞ্চলের  প্রবেশ দ্বারখ্যাত গোয়ালন্দ উপজেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহাসিক উপজেলা হিসেবে দেশব্যাপী যার পরিচিতি। গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাব। 

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার  এবং নির্মল চক্রবর্তী  ও এ্যাভোকেট আব্দুল ছাত্তর সহকারী নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করছেন। নির্বাচনে প্রার্থীগন বিপুল উৎসাহ ও উদ্যাপনার মধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। যার মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, কালের কন্ঠের প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, সমকাল ও বৈশাখী টিভির প্রতিনিধি সিকদার মুহাঃ আসজাদ হোসেন আজু ও মোহনা টিভি,  ভোরের পাতার প্রতিনিধি আবুল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক, দেশ টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি  শফিকুল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম শেখ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সহ সভাপতি পদে দৈনিক যুগান্তর, জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক সংবাদ, প্রতিনিধি শেখ রাজীব।  সহ সাধারণ সম্পাদক পদে উদয় দাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারী নির্বাচন কমিশনার নির্মল চক্রবর্তী বলেন, আশাকরি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। যার মাধ্যমে একটি সুস্থ গণতন্ত্র চর্চা অভ্যহত থাকবে।

উল্লেখ্য আগামী ২৭.১০.২০২৩ ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত  নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

আরও খবর