ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে নানা সমস্যা জর্জরিত ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ।

লাখাইয়ে সমস্যা জর্জরিত ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। 

লাখাই উপজেলার হাওরবেষ্টিত বুল্লা ইউনিয়ন এর ভবানীপুর গ্রামের  লুকড়া হইতে মাদনা সড়কের পাশে ছায়াঘেরা মনোরম পরিবেশে বিদ্যালয় এর অবস্থান। 

১৯৯২ সালের ১ জানুয়ারি ভবানীপুর গ্রামবাসীর সম্মিলিত প্রয়াসে ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 

হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও এমপিও ভুক্তি না হওয়ায় এর কাংখিত লক্ষ্য পুরনে বিলম্বিত হয়।

নানাবিধ প্রচেষ্টায় বিদ্যালয়ের জুনিয়র পর্যায়ে এম,পি,ও ভুক্তি হয় ২০০০ সালে।

এরই মধ্যে ২০০৮ সালে হবিগঞ্জ - লাখাই - শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি লাখাই উপজেলার প্রত্যন্ত এলাকার বিদ্যালয় টির উন্নয়নে নিরলসভাবে কাজ শুরু করেন।

সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি ঐকান্তিক প্রচেষ্টায় ও লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের  অবকাঠামো উন্নয়ন, মাধ্যমিক স্তরের এম,পিও ভুক্তি, কলেজ এ উন্নীতকরণ সহ বিদ্যালয়ের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। 

ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক ও বর্তমান অধ্যক্ষ এর মাধ্যমে জানা যায়  বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের এম পি ও হয়েছে ২০১৯ সালে এবং কলেজ পর্যায়ে উন্নীত হয়েছে ২০১৮ সালে।

আরোও জানা যায় ২০০৮ সালের পর থেকে বর্তমান সময়ে এ বিদ্যালয় এর একাধিক ভবন নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১ টি বন্যা আশ্রয় কেন্দ্র,ফেসিলিটি ১ টি,শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন,লাইব্রেরির উন্নয়ন,বিদ্যালয়ের ফ্যাসিলিটি ভবনের ৪ তলার ৩ তলার সম্প্রসারণের অনুমোদন সহ আংশিক সীমানা প্রাচীর নির্মিত হয়েছে। 

বিদ্যালয় এর অধ্যক্ষ আরো জানান বর্তমানে বিদ্যালয়ের ফ্যাসিলিটি ভবন,বন্যা আশ্রয় কেন্দ্র, টিনসেড ২ টি, ছাত্রাবাসসহ ৫ টি ভবন রয়েছে। 

বিদ্যালয়ে ছাত্র - ছাত্রীর সংখ্যা ৩৫০ জন।

শিক্ষক/ শিক্ষিকার সংখ্যা -১৩ জন।

এক একর ভূমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের বেশীর ভাগ ভূমি মাটি ভরাট না হওয়ায় ছাত্র - ছাত্রীদের খেলাধুলা ও প্রাঙ্গণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। 

বিদ্যালয়ের সীমানা প্রাচীর আংশিক নির্মিত হলেও  বাদবাকি অংশে সীমানা প্রাচীর নির্মান না হওয়ায় তা অরক্ষিত হয়ে রয়েছে। হাওরাঞ্চলে বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ছাত্র ছাত্রীরা নিরাপত্তা হীনতায় রয়েছে। 

এ বিষয়ে ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ কাজল চন্দ্র জোর্য়াদার জানান বিদ্যালয়টিকে আজকের এ অবস্থায় নিয়ে এসেছেন সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এর প্রতিটি উন্নয়নে রয়েছে তাঁর বলিষ্ঠ ভুমিকা। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, মাধ্যমিক স্তরের এম পি ও ভুক্তি হয়েছে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি ঐকান্তিক প্রচেষ্টায়।

বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও প্রাঙ্গণে মাটি ভরাট হলে তা পূর্ণতা পাবে।তিনি আরোও জানান ২০১৮ সালে কলেজে উন্নীত হলেও এখনো তা এম,পি,ও ভুক্ত হয়নি।

এ বিষয়ে ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিংবডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর সাথে আলাপকালে জানান বর্তমানসরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়ে আমাদের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি ঐকান্তিক প্রচেষ্টায় এ বিদ্যালয়ের প্রভুত উন্নয়ন সাধিত হয়েছে। সীমানা প্রাচীর ও মাটি ভরাট কাজও পর্যায়ক্রমে করা হবে।

Tag
আরও খবর