দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে ৫৪৮টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব


 

কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে শহরের দক্ষিণপাড়া মন্দিরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। 


বস্ত্র বিতরণ ও শারদ সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, দক্ষিণ পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু সাহা, কোষাধ্যক্ষ বাবলা ঘোষ প্রমূখ। এ সময় দক্ষিণপাড়া সার্বজনীন মন্দিরের সাবেক প্রধান উপদেষ্টা, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ফনিন্দ্র মোহন সাহা’র স্মরণে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।  


অপরদিকে, অষ্টমী তিথীতে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দক্ষিণপাড়া মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জুসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রতিটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আরতী প্রতিযোগীতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ আনসার, পুলিশ মোতায়েন রয়েছে। জেলার ৯ উপজেলার ৫৪৮টি মন্দিরে যাতে কোন অপ্রীতিকর  ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। মঙ্গলবার দশমী  বিহীত পূজার পর বিসর্জন শোভাযাত্রা সহ বিসর্জনের মধ্যদিয়ে ৫দিন ব্যাপী এ উৎসব শেষ হবে।  

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ২৪ মিনিট আগে