তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গোয়ালন্দে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০‌ পিস ইয়াবাসহ রেহেনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার (২‌২ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি- রেহেনা আক্তার (২৪) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) রবিন দাসের মেয়ে।


এর আগে শনিবার (২‌১ অক্টোবর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়াস্থ যৌনপল্লীর জনৈক স্বপন বাবু এর বাড়ীর ভাড়াটিয়া রেহেনা আক্তার'কে ভাড়াকৃত কক্ষ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।


গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের আরও ০১ টি মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর