আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, খুশি পূজারীরা

 সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।‌ শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টামীতে (২২ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মন্দিরের মহিলা ভক্তবৃন্দের মাঝে শাড়ি বিতরণ করেন। এতে আকাশ ছোঁয়া খুশি হয়েছেন মন্দিরের পূজারী ও ভক্তবৃন্দরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ জহুরুল হক ও পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও যাতে কঠোরভাবে দায়িত্ব পালন করেন।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সফর সঙ্গী ছিলেন, জেলা এন.এস.আই এর উপ-পরিচালক রাসেল জমাদার, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদত সম্রাট, উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, উপজেলায় এবছর মোট ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে নিজেস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।


Tag
আরও খবর