দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় মো: ইউসুফ নামে এক আসামিকে অস্ত্রসহ  গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  ভোররাতে বশিকপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ সদর উপজেলার বশিকপুর এলাকার মো: বদিউজ্জামানের ছেলে।


আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ।


তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তারকৃত ইউসুফ আলাউদ্দিন হত্যা মামলায় সরাসরি জড়িত। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। 


উল্লেখ্য, গতবছর ১লা অক্টোবর রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার কালভার্টের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন যুবলীগ নেতা আলাউদ্দিন। এ সময় কয়েকজন মুখোশ পরে এসে তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান আলাউদ্দিন। তিনি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

আরও খবর